ভালুকায় সিমেন্টের ট্রাক উল্টে নিহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জন নারী, ৩ জন শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, ঢাকা থেকে জামালপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে গিয়ে ৯ জনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তির পর মারা যান আরও একজন।
তিনি আরো জানান, ভালুকা ও ত্রিশাল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। সিমেন্টের বস্তার নিচে হতাহত আর কেউ চাপা পড়ে আছেন কি-না, সে তল্লাশি চালানো হচ্ছে।
হতদরিদ্র পরিবারগুলো ট্রাকে থাকা সিমেন্টের ওপরে বসে জামালপুর ও শেরপুরে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ ফোরলেনের কাজ চলায় খোঁড়াখুড়ির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের যাত্রীরা সিমেন্টের বস্তায় চাপা পড়ে হতাহত হন।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed