বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ জানিয়েছেন, রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ ব্যাংক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদ হাসান জানান, বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের ১৩ তলায় আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সোয়া ১০টার দিকে আবুল কালাম আজাদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে গভর্নর ব্যাংকে এসেছেন।
তিনি আরও জানান, ১৩ তলায় রয়েছে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে বলেও জানান ব্যাংকের এ মুখপাত্র।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনোধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed