ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে ১০টি বোমা মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীকে বোমা মেশিন মুক্ত করতে বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযানে ১০টি বোমা মেশিন ও ভাসমান আরো ১০টি বোমা মেশিনের সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইছের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় পুলিশ ও বিজিবি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লেইছ সাংবাদিকদের জানান ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, কালাইরাগ ও উৎমা এলাকায় কোন ভাবেই বোমা মেসিন চলতে দেয়া যাবেনা। তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স ঘোষনা করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed