জাফলংয়ে ১১টি ক্রাশার মেশিন উচ্ছেদ ও ৭টি শ্যালো মেশিন বিনষ্ট
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর থেকে: সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১১টি পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন উচ্ছেদ এবং লামাপুঞ্জি পাথর কোয়ারি থেকে ৭টি অবৈধ শ্যালো (বোমা) মেশিন বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাথরটিলায় হাজী অখন মিয়ার জোন ও মামার বাজারের মেলার মাঠ নামক স্থানে এবং পিয়াইন নদীর লামাপুঞ্জি এলাকায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের সিনিয়র কেমিষ্ট সাইফুল ইসলাম, বিজিবি সংগ্রাম সীমান্ত ফাঁড়ির সায়েক সুবেদার মোঃ হুমায়ুন কবির সহ পুলিশ ও বিজিবি’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন বলেন- টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ১১টি ক্রাশার মেশিন উচ্ছেদ ও পাথর কোয়ারি হতে ৭টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশের ছাড়পত্র বিহীন ও বৈধ কাগজ পত্র ছাড়া যে সকল ক্রাশার মেশিন স্থাপন করা হয়েছে তা উচ্ছেদ করা হয়েছে। টাস্কফোর্সের নিয়মিত অভিযানের মাধ্যমে এসকল ক্রাশার মেশিন উচ্ছেদ করবে এবং কোয়ারীতে শ্যালো (বোমা) মেশিন ধংস করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed