Main Menu

নবীগঞ্জে ড্রেনের অভাবে রাস্তার বেহাল দশা

ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে ঢাকা ও সিলেটের সাথে সংযুক্ত সদরঘাট নতুন বাজারের প্রধান রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের প্রধান সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে অল্প বৃষ্টি হলেই এ রাস্তায় পানি জমা হয়ে পুকুরে পরিণত হয়ে যায় । এর ফলে চলাচলে প্রতিনিত চরম দুর্ভোগ পোহাতে হয় দিনারপুর উচ্চ বিদ্যালয়, দিনারপুর কলেজ, দিনারপুর দাখিল মাদ্রসা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ প্রায় ৫ হাজার জনসাধারণকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে রাস্তার বেশির ভাগ অংশেই কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে করে যানচলাচলেও দেখা দিয়েছে জটিলতা। তার পাশাপাশি থেমে নেই দূর্ঘটনা। অবিলম্বে উভয় পাশে ড্রেনের ব্যবস্থা ও রাস্তা সংস্কারের দাবী জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ।

Share





Related News

Comments are Closed