Main Menu

সিলেটে ধর্ষণ মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামী জাবেদসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
শুক্রবার বিকেলে উপজেলার পানিয়াগা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার র‌্যাব -৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার পানিয়াগা গ্রামের মো. কুনু মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া (২০), মৃত শফিক উদ্দিনের ছেলে মো. জয়নাল আবদীন (৩৮) ও মৃত মোবারক আলীর ছেলে মো. আরমিছ আলী (৬৫)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সি আর মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামী ও তার সহযোগিরা তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছে জানলে সিপিসি-১ একটি বিশেষ দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর ১১ বছর বয়সী কিশোরীকে জিম্মি করে একাধিকবার ধর্ষন করে আসামীরা।

Share





Related News

Comments are Closed