মেদ ঝরাবে দারুচিনি ও মধুর চা
বৈশাখী নিউজ ডেস্ক : কমানোর প্রাকৃতিক উপাদান হিসেবে দারুচিনি অতুলনীয়। দারুচিনি ও মধুর চা সকাল, বিকাল ও রাতে পান করুন। এটি মেদ কমানোর পাশাপাশি হজমের সমস্যাও দূর করবে। তবে চা পান করার পাশাপাশি সঠিক ডায়েট প্ল্যান মেনে চলা ও ব্যায়াম করাও জরুরি।
জেনে নিন কীভাবে তৈরি করবেন দারুচিনি ও মধুর চা-
যা যা লাগবে
১ লিটার পানি
৫ চা চামচ দারুচিনি গুঁড়া
আধা চা চামচ মধু
যেভাবে তৈরি করবেন
ফুটন্ত পানিতে দারুচিনির গুঁড়া দিয়ে জ্বাল কমিয়ে পাত্র ঢেকে দিন। মৃদু আঁচে ৫ মিনিট রাখার পর চুলা থেকে নামিয়ে নিন পাত্র। ঠাণ্ডা হলে মধু মিশিয়ে পান করুন চা। ঠাণ্ডা অথবা গরম- যেভাবে ইচ্ছা সেভাবেই পান করতে পারেন এই চা। দিনে ৩ বার পান করুন মেদ কমানোর জন্য।
আলসার থাকলে অথবা গর্ভকালীন সময়ে এই চা পান করবেন না। যেকোনও শারীরিক সমস্যা হলেও ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই।
তথ্য: বোল্ডস্কাই
Related News
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে গেলেও মুছে যায় না সব স্মৃতি। থেকে যায় অভিমান, অভিযোগ, বিশ্বাসভঙ্গেরRead More
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
লাইফস্টাইল ডেস্ক: প্রায় ১২ কোটি ২৭ লাখ মানুষের দেশ। অথচ সেখানে প্রতি ১০ জনের মধ্যেRead More



Comments are Closed