বিশ্বনাথে ৬ জুয়াড়ি আটক
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথে ছয় জুয়াড়িকে আট করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার লামাকাজি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার লামাকাজি ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে হেকিম আলী (৪৫), একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে সোনা মিয়া (৬০), মোস্তফা আলীর ছেলে রুবেল মিয়া (২২), মৃত সোহবার আলীর ছেলে আবদুল হান্নান (৩৫), সামছুল ইসলামের ছেলে সেবুল মিয়া (৩২), রফিকুল ইসলামের ছেলে আলী হোসেন (৩০)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই বিনয় ভূষণ চক্রবর্তী ও আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার লামাকাজি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃত জোয়াড়িদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। মঙ্গলবার আটককৃত জুয়াড়িদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
৬ জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed