বিশ্বনাথে ৬দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথে ৬দিন ধরে আজিজুর রহমান রাজন (১৮) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। সে উপজেলা তাতিকোনা গ্রামের আফিজ আলীর ছেলে ও স্থানীয় নাজির বাজার দারুল কোরআন হাফিজি মাদরাসার ছাত্র। নিখোঁজের ঘটনায় আফিজ আলী বাদি হয়ে গত রোববার রাতে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৫১০।
জানা গেছে, মাদরাসা ছাত্র আজিজুর রহমার রাজন গত ৯ মার্চ প্রতিদিনের মতো বিকেল ৩টায় নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার জন্য বের হয়। কিন্তু মাদরাসা ছুটি শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে তার পরিবারের লোকজন মাদরাসায় যোগাযোগ করলে মাদরাসার শিক্ষকরা জানান সে ওইদিন মাদরাসায় যায়নি। এরপর তার পরিবারের লোকজন সকল আত্বীয়-স্বজনের বাড়িতে খোজ-খবর নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় মাদরাসা ছাত্রের পিতা থানায় সাধারণ ডায়েরী করেন।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed