মেয়র আরিফুল হককে বরখাস্তের আদেশ স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম:সিলেট সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এতে করে মেয়র হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে আরিফুলের করা আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এ বিষয়ে ব্যারিস্টার আবদুল হালিম কাফি সাংবাদিকদের বলেন, আদালত স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন। একই সঙ্গে আরিফুল হকের দায়িত্ব পালনে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয়, সে বিষয়ে স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি আরো বলেন, মেয়র আরিফুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের রুলও জারি করা হয়েছে।
কিবরিয়া হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সম্পূরক অভিযোগপত্র ২০১৪ সালের ১৩ নভেম্বর হবিগঞ্জের আদালতে দাখিল করলে আরিফুল হকসহ নতুন করে ৯ জন অভিযুক্ত হন। ৩০ ডিসেম্বর আরিফুল হক হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হককে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে চলতি বছর ৪ জানুয়ারি তিনি কারামুক্ত হন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed