সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা বিদ্যুৎ বাছাড় ও তার সহযোগী তালহা নিহত হয়েছেন।
রোববার (১২ মার্চ) ভোররাত ৪টার দিকে উপজেলার মহান্দি-নুরুল্লপুরের লক্ষ্মণ দাশের আম বাগানে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ দু’টি ওয়ান শ্যুটারগান, চারটি ককটেল ও একটি রাম দা উদ্ধার করেছে।
নিহত বিদ্যুৎ বাছাড় তালা উপজেলার মাগুরাডাঙ্গার কানাইনাল বাছাড়ের ছেলে ও তালহা সুজনসাহা গ্রামের মনি শেখের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, রাতে লক্ষ্মণ দাশের আম বাগানে ডাকাতির জন্য সংঘবদ্ধ হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতরা পিছু হঠে। পরে ঘটনাস্থল থেকে বিদ্যুৎ ও তালহার মরদেহ ও দুটি ওয়ান শ্যুটারগান, চারটি ককটেল ও একটি রাম দা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিহতদের মধ্যে বিদ্যুতের নামে পাঁচটি অস্ত্র ও পাঁচটি ডাকাতি মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। তাদের মরদেহ সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা,Read More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More



Comments are Closed