২৫ মার্চ গণহত্যা দিবস, সংসদে প্রস্তাব পাস
বৈশাখী নিউজ ডেস্ক: ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের পর এর উপর আলোচনা শেষে শনিবার প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হয়। এর ফলে সরকারের নির্বাহী বিভাগ ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের ব্যবস্থা গ্রহণ করবে। স্বাধীনতার ৪৬ বছর পর এ উদ্যোগ নেয়া হলো।
শনিবার বেলা ৩টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেন ফেনী-১ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের এমপি শিরিন আখতার।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা প্রস্তাবটির ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন, গণহত্যার কোনও প্রমাণ লাগে না। ওই সময়ের বিভিন্ন পত্রপত্রিকাই এর বড় প্রমাণ। এর আগে বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ছাড়াও প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই আলোচনায় অংশ নেন ৫৬ জন সংসদ সদস্য।
১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালির জীবনে ভয়াবহ দিন। সেই কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী কাপুরুষের মতো পাশবিক হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত বাঙালির ওপর। সামরিক শাসক ইয়াহিয়ার নির্দেশে জেনারেল টিক্কা খানের নেতৃত্বে ‘অপারেশন সার্চলাইট’ নামের সামরিক অভিযানে সংগঠিত হয় ইতিহাসের জঘন্যতম নির্মম গণহত্যা। তাই অন্য যেকোনো দিনের চেয়ে দিনটি শুধু আমাদের কাছেই নয়, বিশ্বের গণহত্যা ইতিহাসেরও এক উদাহরণযোগ্য স্মরণীয় দিন।
Related News
সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানেরRead More
ইতালিতে বছরে ১০ হাজার জনের কাজের সুযোগ: যাওয়া যাবে পরিবারসহ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছর ইতালিতে বৈধভাবে প্রায় ১০ হাজার শ্রমিকের কাজের সুযোগRead More



Comments are Closed