Main Menu

প্যারিসে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী আহত

Manual4 Ad Code

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে গাখ শাখসেলে সন্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন। তার নাম রুহুল আমিন (২৭)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার কুমারকান্দি গ্রামের মাষ্টার আফরুজ মিয়ার পুত্র। বর্তমানে তিনি শাখসেলের ৩নং বিল্ডিংয়ের ১ম তলায় বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে তার বাসার নিচে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত রুহুল আমিনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি গণেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। এ ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Manual4 Ad Code

আহত রুহুল আমিনের বড় ভাই সেবুল আহমদ জানান,পাঁচ মাস ধরে ফ্রান্সে বসবাসরত রুহুল আমিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জরুরি কাজ শেষে বাসায় ফিরছিলেন। বাসার নিচে আসতেই আগে থেকে উৎপেতে থাকা ৪ জন সন্ত্রাসী (২ জন নিগ্রো ২ জন আরবি) রুহুল আমিনের পথরোধ করে মারধর করে। এ সময় তিনি বাঁধা দিতে চাইলে সন্ত্রাসীরা তার উপর এলোপাতাড়ি গুলি চালায়। সন্ত্রাসীদের ছোঁড়া ৫টি গুলি তার শরীরের নাকে, মাথায়, চোখে, পিঠে ও পায়ে বিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসীরা তার কাছে রক্ষিত ৩ শত ইউরো ও একটি মোবাইল সেট নিয়ে সটকে পড়ে।

পরে স্থানীয়দের সহায়তায় ও পুলিশের সহযোগিতায় রুহুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। আহত রুহুল আমিন ৭ ভাই ও চার বোনের মধ্যে তিনি চতুর্থ। মাত্র পাঁচ মাস হলো তিনি ফ্রান্সে এসেছেন। বর্তমানে তিনি গণেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয়দের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে।

এ ঘটনায় শাখসেলে বসবাসরত প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশীসহ পুরো বাংলাদেশী কমিউনিটিতে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি একই এলাকায় বিভিন্নভাবে সন্ত্রাসীদের হাতে অন্তত আরো ৫/৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এ দিকে প্রবাসী বাংলাদেশিদের এ সকল সমস্যা দূরীকরণে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স বা ফ্রান্সে শতাধিক বাংলাদেশী বিভিন্ন সংগঠন এগিয়ে না আসাতে সাধারণ প্রবাসীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

Manual8 Ad Code

উল্লেখ্য , গত ২ বছরে ২৪৭ জন প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভিন দেশি সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হন। এদের মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code