Main Menu

মইয়ব আলী সকলের সহযোগিতায় বাঁচতে চায়

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর কোণারপাড়া গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে মইয়ব আলী (২৮) সকলের সহযোগিতায় বাচতে চায়। বিগত ২০০৭ সালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারে অটোরিক্সা-মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মইয়ব আলী গুরুতর আহত হয়ে পঙ্গু অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। আহত হওয়ার পর প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার মইয়বকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত ডাক্তার আরো উন্নত চিকিৎসার জন্য সিআরবি মেডিকেলে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সিআরবি মেডিকেলে প্রায় ৫/৬ লক্ষ টাকা খরচ করে দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করেন। শেষে টাকার অভাবে পরিপূর্ণ সুস্থ হওয়ার আগেই হুইল চেয়ারে করে পঙ্গু অবস্থায় তাকে বাড়ী ফিরতে হয়। পিতৃহীন মইয়বের ব্যবস্থাপত্রে চিকিৎসক যে ঔষধ লিখে দিয়েছেন টাকার অভাবে সে এখন ঔষধ ক্রয় করতে পারছে না। নিয়মিত ঔষধ না খাওয়ার কারণে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। শরীরি শুকিয়ে হাড্ডিসার হয়ে গেছে। দেখলে ভয় লাগে।
দাউদপুরের তরুণ ফুটবল খেলোয়াড় মইয়ব আলীর ইচ্ছা ছিল সে একজন ভালো খেলোয়াড় হবে। খেলার মাধ্যমে দেশের মুখ উজ্জল করবে। তার সেই স্বপ্ন এখন অধরা। ইতিমধ্যেই মইয়বের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে দরিদ্র পরিবারটি। যে কারনে সে ও তার পরিবার দেশের দানশীল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। সকলের সাহায্য-সহযোগিতায় মইয়ব আলী ফিরে পাবে স্বাভাবিক জীবন। পূরণ হবে বেঁচে থাকার আকুল আর্তনাদ। সকলের আর্থিক সাহায্য সহযোগিতায় সে সুস্থ্য হয়ে বেঁচে থাকতে চায়। তাকে সাহায্য পাঠানোর বিকাশ নম্বর- ০১৭২৪-৯২৭৫৫২।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code