Main Menu

কর কমিশনার হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর রামপুরায় কর কমিশনার আবু তাহের হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরকার এই দণ্ডাদেশ দেন।

Manual8 Ad Code

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজন হলেন—গাড়িচালক মো. নাসির, তাঁর চার সহযোগী রাসেল তালুকদার, মো. রুস্তম, মো. আমির হোসেন ও সোহেল রানা।

Manual5 Ad Code

বিচারক আরো চার আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। তাঁরা হলেন নূর আলম, মাসুদ মিয়া, সেলিনা ও নূরজাহান।

Manual8 Ad Code

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২ মার্চ রাতে রামপুরার নিজ বাসায় কমিশনার আবু তাহের ঘুমাতে যাচ্ছিলেন। এ সময় তাঁর গাড়িচালক নাসিরসহ অজ্ঞাতনামা কয়েকজন গ্রিল কেটে ভেতরে ঢুকে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি নিয়ে মুঠোফোন, স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুট করে। যাওয়ার সময় আবু তাহেরের ডান হাতের কব্জির রগ কেটে দেয় তারা। এ ঘটনার পরের দিন সকালে আবু তাহেরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান তাঁর ছেলে এটিএম আরিফুল হক। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code