Main Menu

শিশু সালেক হত্যা : ১২ দিনেও মামলা নেয়নি পুলিশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মুন্সিপাড়ায় সালেক আহমদ (১৪) নিহতের ঘটনায় মামলা নেয়নি কোতয়ালী থানা পুলিশ। সে সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের জবান আলীর পুত্র। সালেক নিহত হওয়ার ১২দিন অতিবাহিত হলেও মামলা না নেয়ায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন তার পিতা জবান আলী।
লিখিত অভিযোগে জবান আলী উল্লেখ করেন, তিনি একজন দিনমজুর ও অসহায় লোক। অভাবের তাড়নায় তার পুত্র সালেক আহমদ (১৪)কে নগরীর মুন্সিপাড়া ৩২/১ নং বাসায় কাজের জন্য পাঠান। বাসার মালিক মো: আব্দুর রশিদ গত ২৬ ফেব্রæয়ারী তার ছেলেকে নির্যাতন করে মেরে ওসমানী হাসপাতালে পাঠায়। খবর পেয়ে জবান আলী ওসমানী হাসপাতালে গিয়ে তার পুত্রের লাশ সনাক্ত করেন। পরে কোতয়ালী থানায় মামলা দায়ের করতে গেলে ওসি সোহেল আহমদ নানা টালবাহানা শুরু করেন। পরে টুকেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিনকে নিয়ে থানায় যান জবান আলী। তখন ওসি বলেন, ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি সমাধান করে ফেলতে। তাতে রাজী হননি গরীব ও অসহায় জবান আলী। তখন ওসি রাগান্বিত হয়ে জবান আলীকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। হতভাগা জবান আলী তার ছেলে হত্যার বিচার চান। এ ঘটনার সাথে জড়িত আব্দুর রশিদ, তার মেয়ে ঝুমা বেগম, আব্দুল গফুরের পুত্র রিফাত, আব্দুল মুতলিবের মেয়ে রেশমা বেগম ও অজ্ঞাত শাহানা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন জবান আলী।

Share





Related News

Comments are Closed