Main Menu

বিএনপি নেতা জালালী পংকীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব আব্দুল কাইয়ুম জালালী পংকীর সুস্থতা কামনা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরীর বড় ভাই জামাল আহমদ এর রুহের মাগফেরাত কামনায় মঙ্গলবার বাদ আছর দাড়িয়াপাড়া জামে মসজিদে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর যুবদল নেতা নজিবুর রহমান নজিব, সাবেক কমিশনার কামাল মিয়া, বিএনপি নেতা সুলেমান হোসেন, যুবদল নেতা কামরুল হাসান শাহীন, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, মাশুক আহমদ, খসরুজ্জমান খসরু, হুমায়ুন আহমদ, মহানগর জিয়া সংসদের সভাপতি এম. জহুরুল ইসলাম মখর, কাজল আহমদ চৌধুরী, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লিমন আহমদ, মুনিম আহমদ মুহির প্রমূখ।

Share





Related News

Comments are Closed