আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৩ ইউনিট বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে আগুন লাগায় তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান প্রতিষ্ঠানটির আশুগঞ্জ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএসএম সাজ্জাদুর রহমান।
দুর্ঘটনার পর থেকে জাতীয় গ্রিডে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সকালে ১৩২ কেভি গ্রিডলাইনের সুইচ ইয়ার্ডে হঠাৎ আগুন লেগে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
বন্ধ হওয়া ইউনিটগুলো হচ্ছে- ৫০ মেগাওয়াটের টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ১৫০ মেগাওয়াটের একটি ইউনিট।
আগুনের কারণে গ্রিডলাইনেও ত্রুটি দেখা দেয় জানিয়ে সাজ্জাদুর রহমান বলেন, এর ফলে সকাল থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়।
বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিডলাইন দিয়ে ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। আর ঘটনার পরপরই স্থানীয় প্রকৌশলীরা মেরামত শুরু করেছেন।
আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানা যায়নি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed