সুরঞ্জিত সেন স্মরণে সিলেট-দিরাই শোকর্যালি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত এমপি সুরঞ্জিত সেন গুপ্ত’ স্মরণে সিলেট-দিরাইয়ে শোক র্যালি করেছে আওয়ামী লীগ। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার সকালে সিলেট থেকে দীর্ঘ সড়কপথের এ শোকর্যালি করেন। নেতাকর্মীরা সকাল ১০টায় সিলেট নগরীর আম্বরখানায় এসে প্রথমে প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী বর্তমান সাংসদ প্রার্থী জয়া সেন গুপ্তকে বরন করেন। পরে সেখান থেকে শুরু হয় দিরাইগামী বিশাল শোকর্যালি শুরু হয়। প্রায় ৭০টি গাড়ি বহরের এ শোকর্যালিতে নেতৃত্ব দেন প্রয়াত নেতার স্ত্রী জয়া সেন গুপ্ত, সুনামগঞ্জ-৫আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার ইমন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক সানাউর রহমান ছানা, যুগ্ম আহŸায়ক সৈয়দ আহমদ, ছাতক যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ,সিলেট জেলা ছাত্রলীগের রশিদ আহমদ, ছাতক ছাত্রলীগের মঞ্জুর আহমদ প্রমূখ। সকাল ১১টায় শোকর্যালি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ ব্রীজে পৌছলে সেখানকার অপেক্ষমান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। সেখানে ১০মিনিট বিরতি শেষে বিশাল বহরের শোকর্যালি দীর্ঘ সড়কপথ অতিক্রম করে বেলা ২টায় দিরাইয়ে প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্তের বাড়িতে পৌছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed