পরিবহন ধর্মঘটে অচল সিলেট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এক বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে পরিবহন ধর্মঘটের অংশ হিসাবে সিলেটেও চলছে পরিবহন ধর্মঘট। আর এতে চরম ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ।
সেই রায়ের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ২দিন পালন শেষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সিলেটসহ দেশব্যাপী ছড়িয়ে পড়ে এ পরিবহন ধর্মঘট।
এদিকে, ধর্মঘটের সমর্থনে সিলেটে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করতে দেখা যায় শ্রমিকদের। দক্ষিণ সুরমার চন্ডিপুল, হুমায়ুন রশীদ চত্বর, কদমতলীসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা। গাড়ি চলাচলে প্রতিবন্ধকতারও সৃষ্টি করছে তারা। রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভও করতে দেখা গেছে তাদের।
উল্লেখ্য, চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর সহ পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ আদালত।
এই রায়ের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় গত রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed