সিলেটে কওমী আলেমদের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতক উপজেলায় খাদিমুল কোরআন পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে ২৭ ফেব্রয়ারী সোমবার বিকেলে অতর্কিত ফুলতলী অনুসারীদের ন্যাক্কারজনক হামলার ঘটনার প্রতিবাদে রাত ১১টায় সিলেট নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে কওমী আলেমগণ। মিছিলটি নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলেম মুফতী শামছুল ইসলামের সভাপতিত্বে ও মাহদী হাসান মিনহাজের পরিচালনায় মিছিল পরবর্তী পথ সভায় বক্তব্য রাখেন মাওলানা সালেহ আহমদ শাহবাগী, হাজী একরামুল আজিজ, হাফিজ আনিসুল ইসলাম, শাখাওয়াত হোসেন শিকদার, হাফিজ জাহেদ আহমদ, হাফিজ আশরাফ আলী, আব্দুর রহিম, মাওলানা জুবের আহমদ, মাওলানা ফয়সল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, তাফসিরুল কোরআন মাহফিলে হামলাকারীরা ইসলামের দুশমন। এরা বিভিন্ন নামে ও রূপে সমাজে ফিৎনা সৃষ্টি করে থাকে। এদের ব্যাপারে সবাইকে সচেতন তাকার আহবান জানান। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা ধর্মপ্রাণ মুসল্লির উপর হামলা চালিয়ে নিহত ও আহত করেছে তারা প্রকৃত আশেকে রসূল সা. হতে পারে না। এরা কুফরীতে লিপ্ত। বক্তরা হুশিয়ারী উচ্চারণ করেন বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনী-সন্ত্রাসীদের গ্রেফতার না করলে, সিলেটে তাদের কোন সভা-সমাবেশ করতে দেয়া হবে না।
পরে নিহত শহীদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মোনজাত করা হয়।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed