Main Menu

ঝিনাইদহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি খাবারের হোটেল থেকে নাসিমা আক্তার আল্লাদি (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তিনি কালীগঞ্জ উপজেলার কাশিপুর মাঠপাড়া গ্রামের তানভির আহম্মেদ পলাশের স্ত্রী।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি উৎপল কুমার রায়ের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বিষয়খালী বাজারের একটি খাবারের হোটেলে অভিযান চালায়।

সেখানে আটকের পর তার দেহ তল্লাশী করে ৮৫০ গ্রাম গাঁজা এবং ১টি মোবাইলসেট উদ্ধার করা হয়। আল্লাদীকে কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর (১) টেবিলের ৭(ক) ধারায় মামলা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed