Main Menu

বিশ্বনাথে প্রবাসীদের উদ্যোগে সড়ক পাকাকরণ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে উপজেলার অলংকারী ইউনিয়নের ‘টেংরা-আলীপাড়া গ্রামের আঞ্চলিক সড়ক পাকাকরণ করা হয়েছে। সড়কটির ৫শত মিটার অংশ পাকাকরণ করতে ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। আলীপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মজনু মিয়া, রাজা মিয়া ও আপতাব আলী’র অর্থায়নে শনিবার সড়কটির পাকাকরণ কাজ সম্পন্ন করা হয়।
চলাচলে জনসাধারণের দূর্ভোগ কমানোর জন্য এলাকাবাসীর আহবানে সাড়া দিয়ে প্রবাসীরা সড়কটি পাকা করে দেন। দীর্ঘদিন ধরে এলাকাবাসী জনপ্রতিনিধিদের কাছে সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও জনগনের সেই দাবিপূরণ হয়নি। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেদের নিত্যপ্রয়োজনীয় কাজে প্রতিদিন এলাকার কয়েক শতাধিক ব্যক্তি সড়কটি ব্যবহার করেন। এতদিন সড়ক দিয়ে চলাচলের ক্ষেত্রে জনসাধারণকে দূর্ভোগ পোহালেও বর্তমানে সড়কটির পাকাকরণ কাজ সম্পন্ন হওয়ার ফলে জনসাধারণের দূর্ভোগ অনেকটাই কমে এসেছে। আসন্ন বর্ষায় সড়ক দিয়ে চলাচলের ক্ষেত্রে মানুষকে আর কষ্ঠ সহ্য করতে হবে না। বিশেষ করে ‘রোগী ও শিক্ষার্থীরা’ উপকৃত হয়েছেন বেশি।
যুক্তরাজ্য প্রবাসী আপতাব আলী বলেন, এলাকাবাসীর আহবানে সড়কটি আমরা পাকা করে দিয়েছি। এতে গ্রামের রোগীদের বহনে, শিক্ষার্থী-মুসল্লী’সহ এলাকাবাসীকে চলাচলে দূর্ভোগ পোহাতে হবে না।
নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে এলাকাবাসীর দূর্ভোগ লাগব করায় প্রবাসীদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এলাকাবাসী।

Share





Related News

Comments are Closed