ধোপাগুলে পাথরব্যবসা ও ষ্টোনক্রাশার বহাল রাখার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ধোপাগুল এলাকায় পাথর ব্যবসা ও মিনি ষ্টোনক্রাশার বহাল রাখার দাবিতে গনসমাবেশ করা হয়েছে। শনিবার (২৫ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যায় ধোপাগুল শহীদ মিনার পয়েন্টে এ সমাবেশ অনুষ্টিত হয়। খাদিমনগর ইউনিয়নবাসী এ সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বক্তারা বলেন, হাজার হাজার শ্রমজিবী মানুষের কর্মক্ষেত্র হচ্ছে ধোপাগুল, লালবাগ, সালুটিকর এলাকার পাথর ব্যবসা। কর্মসংস্থান হওয়ায় এলাকায় চুরি-ডাকাতিসহ নানা অপরাধ-অপকর্ম হ্রাস পেয়েছে। এলাকায় পাথর ব্যবসা বন্ধ হলে এলাকায় বেকারত্ব বাড়বে এবং অভাব অনটন দেখা দেবে । ফলে অপরাধ প্রবনতা বৃিদ্ধ পাবে। বক্তারা শ্রমজীবি মানুষের কাজের বিকল্প সুযযোগ না করা পর্যন্ত ধোপাগুল ও আশ পাশ এলাকার পাথর ব্যবসা ও মিনি ষ্টোন ক্রাশার বহাল রাখার আহŸান জানান।
সিরেট সদরের খাদিমনগর ইউপি মেম্বার নাজিম উদ্দিন ইমরানের সভাপতিত্বে ও মোঃ দুলাল উদ্দিন দুলুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদিমনগর ইউপি চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন। অতিথির বক্তব্য রাখেন ইউপি মেম্বার ফয়জুর রহমান, মেম্বার সিরাজুল ইসলাম, সাকির মিয়া, দিলোয়ার হোসেন দিলু, বসির আহমদ, আনছার আলী, ফয়জুর রহমান ও শামিম আহমদ, মহিলা মেম্বার হামিদা বেগম ও নেছারুন বেগম, সাংবাদিক সাব্বির আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মোক্তার হোসেন, সিলেট সদর পরিবহন মালিক সমিতির সভাপতি মুহিবুর রহমান সুলেমান ধোপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক নাসির উদ্দীন, সদস্য সচিব সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরাম-এর আহবায়ক সৈয়দ সমউদ রহমান মতিন,এয়ারপোর্ট থানা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুল হক, সহ-সভাপতি মঈন উদ্দীন, ধোপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি সামছুল ইসলাম, মোঃ উসমান মিয়া, ধোপাগুল সবুজ কুড়ি যুব-সমবায় সমিতির সভাপতি ইসমাইল আহমদ,আওয়ামীলীগ নেতা আজমল আলী,আব্দুল ছালাম,ধোপাগুল পুর্বপাড়া জামে মসজিদের মোতয়ালি সৈয়দ মনসুর আহমদ সাহী। উপস্থিত ছিলেন কবির হোসেন, রাজিব হোসেন লিটু, হারিছ মিয়া, ব্যবসায়ী সাহানুর মিয়া ও সাইদুর রহমান প্রমূখ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed