ছাতকে ভূমিখেকো চক্রের বিরুদ্ধে ব্যবস্থা দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাতক শহরের একটি ভূমিখেকো ও দলিল জালিয়াত চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন পৌরসভার ৯নং ওয়ার্ডের বৌলা গ্রামের বাসিন্দা প্রয়াত মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ছেলে মো. নজরুল হক। তিনি দাবি করেছেন, ভূমিখেকো চক্র ও তাদের পালিত সন্ত্রাসীদের কারণে তিনি ও তার পরিবারের সদস্যদের জীবন বিপন্ন। জাল জালিয়াতি করে ওই চক্রটি তার স্ত্রীর নামীয় খরিদা সম্পত্তি দখলের চেষ্টাসহ নানাভাবে ফাঁসানো ও প্রাণে মারার চেষ্টা করে আসছে। শনিবার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুল হক এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও সন্তানরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নজরুল জানান, এই চক্রের মুলতোহা বৌলা গ্রামের আব্দুল ওদুদ, তাতিকোনার ফারুক মিয়া, ইছাকলস ও বর্তমান মন্ডলীভোগ গ্রামের আবুল হায়াত, বাগবাড়ী গ্রামের ফারুক মিয়া ওরফে বতাই ফারুক, মুক্তির গাঁও গ্রামের সেলিম, মঞ্জু মন্ডলী ভোগ গ্রামের আলমগীর, জাফরুল ইসলাম রাজুসহ ২৫-৩০ জন লোক নানাভাবে জালিয়াতি করছে।
বক্তব্যে বলা হয়, তাতীকোনা মৌজায় ২১৬নং দাগের ১০ শতক ভূমি নজরুলের স্ত্রী শেফালী বেগম ৪৭৭০/২০১৪নং দলিলে খরিদ করেন। ফারুক ও তার সহযোগী ওই ভূমিসহ অপরাপর ভূমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। সুজন চৌধুরীর রোডের পার্শে তার স্ত্রীর খরিদ ২১.৫০ শতক ভূমিতে বাসা নির্মান করে ভাড়া দিচ্ছেন তিনি। চক্রটি ২০১৫ সালেল ৩০ জুন ওই ভূমির ২৮৬০ নং ভূয়া আমমোক্তার দলিল সৃজন করে ট্রাইবুন্যাল-২ এ অর্পিত ৫৩৫/১৩ নম্বর মামলা করে। অথচ ওই আমমোক্তার গ্রহিতাগণের ৫৩৫/১৩ অর্পিত মোকদ্দমা বাদী ছুরতুন নেছা গংদের নামে বৈধ দলিল ও দখলীয় কোন জমি নেই। এমনকি সুনামগঞ্জের অতিরিক্ত সহকারি জজ আদালতের নির্দেশে সহকারী কমিশনার ওই দলিলটি ভলিয়মে নেই বলে প্রতিবেদনে দেন।
তাদের বিভিন্ন জালিয়াতি ও দখল প্রসঙ্গে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সিলেটের ডিআইজিসহ বিভিন্ন দপ্তরে অবহিত করা হয়েছে উল্লেখ করে নজরুল জানান, ওই চক্রটি তার সাথে নয়, জালিয়াতি ও প্রতারণা করেছে বিভিন্ন জনের সাথে। এরমধ্যে রয়েছেন ছাতক বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাক্তণ শিক্ষক অনন্ত দাসের স্ত্রী সুচেতা রানি দাস, অস্ট্রেলিয়া প্রবাসী আব্দুল জব্বার মঙ্গল ও চরেরবন্দ নিবাসী মাসটার ওয়াহিদুর রহমান, শাহিন মিয়াস, ছাতক বাজারের ব্যবসায়ী বিদ্যুৎ সাহা, নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের বর্তমান ভারতে অবস্থানকারী বিনোদ বিহারী, কর্পন বিহারী, পালপুর গ্রামের রুবি বেগম, সিলেটের দক্ষিণ সুরমা মোল্লারওগাঁও ইউনিয়নের রিফাতপুর প্রকাশিত লতিপুর গ্রামের কলিছ মিয়ার পিতা, মঈনপুর গ্রামে মাস্টার মকলিছুর রহমানসহ অনেকেই।
সম্পত্তি আত্মসাৎ করতে ভূমি চক্রের প্রধান আব্দুল ওদুদ তার চক্রান্তে ২০০৭ সালে বৌলা গ্রামে ডাবল মার্ডার করানো হয় উল্লেখ করে নজরুল জানান, বাদী ও বিবাদীর সম্পত্তি দখল করতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে নিঃস্ব করে ফেলেছে অদুদ। সম্পত্তির লোভে অদুদ আপন মায়ের ঘরের বোন রিফাতপুর প্রকাশিত লতিপুর গ্রামের ইছমাইল মিয়ার স্ত্রী মোছাঃ জাহানারা বেগমকেও রেহাই দেয়নি। বৌলা গ্রামের হিদল আলীর পুত্র ওসমান এর রেকর্ডীয় সম্পত্তি নিজগাঁও মৌজার ৩৬২নং খতিয়ান এর ৪০নং দাগের ভূমি জোরপূর্বক দখল করে। জালিয়াতরা চরের বনের মৃত মাজিম উল্লাহর কন্যা মৃত রহমতুন নেছাকে জীবিত দেখিয়ে দলিল সৃজন করতেও কুন্ঠাবোধ করেনি।
সংবাদ সম্মেলনে, নজরুল জানান, সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে নিঃস্ব করাই তাদের কাজ। কোনোদিন কাউকে মিথ্যা মামলায় জড়াবে না মর্মে ২০১০ সালে সুনামগঞ্জ কোর্টে বন্ড দিয়া আসে ওদুদ গং। সন্ত্রাসীরা তার সম্পত্তির মূল্যবান কাগজ পত্রাদি ও বসতবাড়ী ডাকাতি করাতে পারে। নজরুল মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed