প্রধানমন্ত্রীর সাক্ষাত চান সফটওয়্যার আবিষ্কারক বাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের জন্য আকুতি জানিয়েছেন কম্পিউটারের সফট্ওয়্যার আবিস্কারক সিলেটের কানাইঘাট উপজেলার প্রতিবন্ধী বাহার উদ্দিন । প্রধানমন্ত্রীর দেওয়া ১লাখ টাকায় তিনি সুস্থ হতে পারেননি। দু’হাতের উন্নতর চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি পুন:সহায়তা লাভের জন্য প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান। শনিবার (২৫ফেব্রয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাক্ষাতের এ আকুতি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কানাইঘাট উপজেলার গাছবাড়ির বানী গ্রামের বাহার উদ্দিন বলেন, শারিরীক প্রতিবন্ধি হয়ে তিনি আজ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। ইতোমধ্যে অনেক চিকিৎসা করানো হয়েছে। চিকিৎসার ব্যয়ভার বহন করা আর তার পক্ষে সম্ভব নয়।
বাহার নিজেকে একজন শারিরীক প্রতিবন্ধী ক্ষুদে বিজ্ঞানী উল্লেখ করে জানান, ইতিমধ্যে তিনি কম্পিউটারের দুইটি সফট্ওয়্যার আবিস্কার করেছেন, একটি বাংলা সফট্ওয়ার, যার নাম মাহিনা বাহার সাকি-২০০৯, দ্বিতীয় মাল্টিমিডিয়া সফট্ওয়ার- যার নাম মার্জিয়া বাহার আখি-২০১০। বিগত ১৯৮৯ সালে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে সু-চিকিংসার অভাবে দুইটি পা চিরতরে পঙ্গু হয়ে যায় তার। এরপরও তিনি বসে থাকেননি। ছেলে মেয়েদের লেখা পড়ার পাশাপাশি পরিবারও পরিচালনা করেছেন। ১৯৯৯ সালে এসএসসি পাশ করার পর থেকে নিয়তির নির্মম পরিহাসে তার দু’টি হাতে রোগ দেখা দেয়। যার ফলে লেখাপড়ার ইতি টানতে হয় তাকে। তাই ২/১টি প্রতিষ্টানে কম্পিউটার প্রশিক্ষন নিয়ে ঘরে বসে কম্পিউটার সহায়ক বই পড়ে কম্পিউটারের ডিপ্লোমা করেন। পরবর্তীতে নিজ বাড়ীতে কুইক লাক কম্পিউটার একাডেমি নামে একটি প্রতিষ্টান গড়ে তুলেন। যেখানে ছাত্র ছাত্রীরা নিয়মিত প্রশিক্ষন গ্রহণ করতে পারতো। কিন্তু তার হাতে রোগ দেখা দেয়ায় দীর্ঘ ৪ বছর থেকে তার শিক্ষা প্রতিষ্টানটিও বন্ধ রয়েছে। এমতাবস্থায় মানুষের সাহায্য ছাড়া তার পরিবারের দু’বেলা খাবারও জুটেনা।
এ পর্যন্ত তিনি বাংলাদেশের ৪২ জন ডাক্তারের চিকিংসা নিলেও কোন সুফল না পেয়ে চিকিৎসার জন্য ভারতে যান। সে দেশের ডাক্তাররা বলেছেন, তার দু’হাতে সার্জারি করেত হবে, যা অত্যন্ত ব্যয় বহুল। সার্জারিতে প্রায় ৪০ হাজার মার্কিন ডলারের প্রয়োজন এবং ১ বৎসর তাকে হাসপাতালের বেডেই থাকতে হবে। ডাক্তাররা বলেছেন, যদি অপারেশন না করা হয়, তা’হলে যে কোন সময় তার দু’টি হাত চিরতরে অচল হয়ে যাবে।
এই চিকিৎসার ব্যয়ভার বহন তার পক্ষে আদৌ সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ২৪ মার্চ তাকে ১লাখ টাকার চেক দিয়েছেন। এ টাকা চিকিৎসায় ব্যয় করা হয়েছে উল্লেখ করে বাহারের আবেদন- তার দু’হাতের উন্নতর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান। তাকে এ সুযোগ দানে তিনি সাংবাদ মাধ্যমে প্রধানমনস্ত্রীর আশু সুদৃষ্টি কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাহার উদ্দিনের দুই মেয়ে ও ৫ বছরের ছেলে সোহান আহমদ মান্না।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed