ঝিনাইদহে পৌর ভুমি সহকারী কর্মকর্তাসহ ৯ কর্মচারী বরখাস্ত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌর ভুমি অফিসের সহকারী কর্মকর্তাসহ ৯ কর্মচারীকে একযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার আকস্মিক ভাবে ঝিনাইদহ পৌর ভুমি অফিস পরিদর্শনে গিয়ে তাদের বরখাস্ত করেন।
বিষয়টি গোপন রাখা হলেও বুধবার অফিসে জানাজানি হয়ে পড়ে।
ঝিনাইদহ সদর উপজেলার এসিল্যান্ড উসমান গনি খবরের সত্যতা স্বীকার করে জানান, তাদের কাজে ত্রুটি বিচ্যুতি পাওয়ায় এই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সাময়িক ভাবে বরখাস্তারা হলেন, ভুমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্ত, রিনা সুলতানা, ফকরুল ইসলাম, তপু রায়হান, মিলন, শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, তোরাব আলী ও আব্দুর রশিদ। এর মধ্যে ভুমি সহকারী কর্মকর্তা এম এ কাইয়ূম মুক্তকে হলিধানী বদলীর আদেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সাময়িক বরখাস্তকৃতরা কেউ মুখ খোলেননি। তবে হাটের জমির মধ্য দিয়ে রাস্তা হওয়া এবং সরকারী সম্পদ রক্ষায় ব্যর্থতার কারণে জেলা প্রশাসন বিষয়টি সহজ ভাবে নেননি বলে জানা গেছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed