সিসিক’র তিনটি প্রকল্পের উদ্বোধন বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি কর্পোরেশনের তিনটি প্রকল্পের ভিস্তি প্রস্তর স্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। প্রকল্পগুলো হচ্ছে হুমায়ুন রশীদ চত্ত¡র হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মান কাজ, ক্বীন ব্রীজ হতে মুক্তিযোদ্ধা চত্ত¡র হয়ে হুমায়ুন রশীদ চত্ত¡র পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণ কাজ এবং ক্বীন ব্রীজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্ত¡র পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, হুমায়ুন রশীদ চত্ত¡র হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মান কাজের চুক্তিমূল্য হচ্ছে ৮ কোটি ৬৬ লক্ষ টাকা। অন্যদিকে ক্বীন ব্রীজ হতে মুক্তিযোদ্ধা চত্ত¡র হয়ে হুমায়ুন রশীদ চত্ত¡র পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণ কাজের চুক্তিমূল্য হচ্ছে ১৭ কোটি ৯০ লক্ষ টাকা এবং কীন ব্রীজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্ত¡র পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজের চুক্তিমূল্য হচ্ছে ৬ কোটি ৯১ লক্ষ টাকা।
এদিকে একইদিন সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ক্বীনব্রিজ সংলগ্ন সারদা হলে গিয়ে সেখানকার কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed