আপন ভাইয়ের হাতে ৩ ভাই-বোন খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলায় ছোট তিন ভাই-বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে তাদের বড় ভাই রুবেল হোসেন (২২)। এ সময় আরেক ভাইকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যাকারী।
তিন শিশু সহোদরকে গলা টিপে হত্যার অভিযোগে বড় ভাই রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহতরা হল- আলোকবালীর পূর্বপাড়া গ্রামের আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭) ও মাহিয়া (৫)।
স্থানীয় ও নিহতদের পরিবার জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রাতে রুবেল হোসেন তার ছোট ভাই ইয়াসিন, বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ সময় বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার এসআই মোজাব্বের হোসেন জানান, বুধবার সকালে আলোকবাড়ি গ্রামের পূর্বপাড়া থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে বড় ভাই রুবেল তার ছোট এক ভাই ও দুই বোনকে গলা টিপে হত্যা করে বলে পড়শিরা জানিয়েছে। এছাড়া আতিকুর রহমান নামে এক ভাই তাকে বাধা দিতে গেলে রুবেল তাকে ছুরিকাঘাত করে।
পরে এলাকার লোকজন রুবেলকে আটক করে পুলিশে দেয় বলে জানান এসআই মোজাব্বের। তিনি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত চিত্র উদঘাটনের জন্য কাজ শুরু করেছে। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed