দাবি বাস্তবায়ন হলে গরুর মাংস ৩০০ টাকা কেজি
বৈশাখী নিউজ ডেস্ক: দাবি বাস্তবায়ন করা হলে ৩০০ টাকায় গরুর মাংস খাওয়ানো যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।
আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলন শেষে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘ভারতীয় গরু আমদানির ব্যবস্থা ঠিক করা হলে ৩০০ টাকা কেন আরও কম দামেও আমরা শহরবাসীকে মাংস খাওয়াতে পারব। তবে তাদের দাবি-দাওয়া মেনে না নেওয়া হলে সারা বাংলাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে। মানা হলে ধর্মঘটের আর কোনো প্রয়োজন নেই।’
রবিউল আলম আরো বলেন, দাবি মানা এক জিনিস আর বাস্তবায়ন করা আরেক জিনিস। বাস্তবায়ন যদি করে তো একটু সময় লাগবে। যদি গরু আমদানি ওইভাবে বাস্তবায়ন করে আনা হয় তাহলে ৩০০ টাকার কমেও মাংস খাওয়ানো সম্ভব।
এর আগে গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ চার দফা দাবিতে টানা ছয় দিনব্যাপী ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। গত সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট আগামীকাল শনিবার শেষ হবে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed