Main Menu

নায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিক আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে জনপ্রিয় এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমান।

১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম আভিনীত ছবি ‘তওবা’(১৯৮৪)। মান্না প্রায় সাড়ে তিনশ ছবিতে অভিনয় করেছেন।
১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। তার আসল নাম এস এম আসলাম তালুকদার।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে- ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘দাঙ্গা’, ‘ত্রাশ’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, `সিটি টেরর`, ‘মায়ের মর্যাদা’, ‘মা বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’ `মনের সাথে যুদ্ধ`, `বড় লোকের জামাই` ইত্যাদি।

Share





Related News

Comments are Closed