বিশ্বনাথে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ১০দিনের ব্যবধানে এবার সাংবাদিক মামুনুর রশীদ মামুনের বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। বুধবার রাতে উপজেলার পুরান বাজারস্থ হামিদ মঞ্জিল নামের বাসা থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরীর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে, সাংবাদিকদের মোটরসাইকেল চুরি হওয়ায় বিশ্বনাথে কর্মরত সাংবাদিকরা মোটরসাইকেল চুরির আতংকে রয়েছেন। বিশ্বনাথে কর্মরত বেশিরভাগ সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিজ নিজ মোটরসাইকেল রয়েছে। মোটরসাইকেল চোর চক্রকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান সাংবাদিক নেতারা।
সাংবাদিক মামুনুর রশীদ মামুন জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন করে নিজ মোটরসাইকেল (সিলেট-হ-১১-৮৫০৮) হিরো ফ্যাশন মোটর সাইকেল নিয়ে বাসায় যান। মোটরসাইকেলটি বাসায় লক করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাসায় রাখা মোটরসাইকেলটি দেখতে পাননি। এসময় বাসার কেসি গেইটের তালা ভাঙ্গা রয়েছে দেখতে পান। মোটরসাইকেলের লক ভেঙে বাসার দেয়াল টপকে মোটরসাইকেলটি চোরদল নিয়ে যায় বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রæয়ারি উপজেলা সদরের নতুন বাজারস্থ আল বুরাক শপিং সিটির সামন থেকে সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়েরের মোটরসাইকেল চুরি হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed