বিশ্বনাথে জুয়াড়ী-মাদকসহ আটক ১১
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে ৮ জুয়াড়ী ও মাদকসহ আরও ৩জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলা সদরের নতুন বাজার এলাকার বাসিন্দা মৃত মন্নান মিয়ার ছেলে জোয়াড়ি মামুন মিয়া, উপজেলার চকপ্রসাদ রামারচক গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে আবদুস শহিদ, নওধার মাঝপাড়া গ্রামের মৃত মোবারক আলীর ছেলে সবুর আলী, আজিজনগর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে ছত্তার আলী, শেখেরগাঁও গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মনফর আলী, জানাইয়া মাঝপাড়া গ্রামের রফিজ আলীর ছেলে হাফিজ আলী, পুরানগাঁও গ্রামের ইছহাক আলীর ছেলে ইরন আলী, চালিয়া দশঘর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে ইসমাইল আলী এবং মাদকসহ আটককৃতরা হলো উপজেলার ছত্রিশ গ্রামের আছবর আলীর ছেলে ওমর আলী, একই গ্রামের মৃত মো.রিয়াজুল্লাহ’র ছেলে ছামির আলী ও চরচন্ডি গ্রামের আহমদ আলীর ছেলে রজব আলী সুমন। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী ও বিনয় ভূষন চক্রবর্তির নেতৃত্বে একদল পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে জুয়াড়ী, মাদকসহ ১১জনকে আটক করতে সক্ষম হয়। উপজেলার চকপ্রসাদ রামারচক গ্রামের আবদুস শহিদের বাড়ি থেকে ৮ জুয়াড়ী এবং ছত্রিশ এলাকা থেকে মাদকসহ অপর ৩জনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
জোয়াড়ি ও মাদকসহ ১১জনকে আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, আটটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed