Main Menu

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সেই কর্মচারি বরখাস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: ঘুষসহ দুদকের হাতে আটক সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সেই কর্মচারি আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী।
এদিকে, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মত নাজমানারা খানম জানান, উক্ত ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশে প্রদান করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে এই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখার কর্মচারি আজিজুর রহমানকে আটক করেন দুদকের সিলেট অফিসের কর্মকর্তারা। তাকে আটক করার পর জেলা প্রশাসনের কর্মচারিরা দুদক টিমের উপর চড়াও হয়। এতে কয়েকজন আহতও হন। ওইদিন রাতেই দুদক কর্মকর্তা বাদি হয়ে কোতোয়ালি থানায় জিডি করেন।
এ ঘটনায় তদন্তে নামে দুদকের উচ্চ পর্যায়ের তদন্ত টিম। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনা তদন্তে সিলেট আসেন দুদকের বিশেষ মহাপরিচালক আসাদুজ্জামান। সিলেট এসে তিনি দুদক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং ৯ ফেব্রুয়ারির ঘটনা সম্পর্কে দুই পক্ষের বক্তব্য শুনেন।

Share





Related News

Comments are Closed