Main Menu

বসন্তকে স্বাগত জানিয়ে মোহনা’র বর্ণিল শোভাযাত্রা

বৈশাখী নিউজ ডেস্ক: বসন্তের প্রথম সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বসন্তকে বরণ নিয়েছে এমসি কলেজ সাংস্কৃতিক সংগঠন ‘মোহনা’।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস ঘুরে অনুষ্ঠানস্থল কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।

বসন্তকে বরণ করতে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। রং-বেরংয়ের কাপড় পরে ক্যাম্পাসের এসেছে হাজারো তরুণ-তরুণী।

কলেজ প্রিন্সিপাল নিতাই চন্দ্র চন্দের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় কলেজর শিক্ষকবৃন্দের পাশাপাশি ‘মোহনা’র প্রাক্তন-বর্তমান সদস্যদের সম্মিলনের পাশাপাশি বসন্ত বরণ উৎসব উপভোগ করতে আসা দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সকালে শুরু হওয়া মোহনা’র বসন্ত বরণ উৎসবটি চলবে পুরো দিনব্যাপী।

Share





Related News

Comments are Closed