Main Menu

লাউয়াছড়া বন ও মণিপুরি তাঁতশিল্প পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত

Manual8 Ad Code

নূরউদ্দীন আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, লাউয়াছড়া বন শুধু বাংলাদেশের সম্পদ নয়, বরং সারা বিশ্বের সম্পদ। এই বন রক্ষার জন্য অামেরিকার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। মার্কিন রাষ্ট্রদূত রবিবার সকালে লাউয়াছড়া জাতীয় পার্ক পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। পরে তিনি লাউয়াছড়া বনের বাঘমারায় যান এবং সেখানে ক্রেল প্রজেক্টের মাধ্যমে স্থানীয় জনগনের বিকল্প কর্মসংস্থান কার্যক্রম দেখেন ও মহিলা পেট্রোলিং গ্রপের সাথে মতবিনিময় করেন। তিনি মহিলাদের বন রক্ষা কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন- ইউএসএঅাইডি’র কান্ট্রি ডিরেক্টর জেনিনা জেরুজেলস্কি, ক্রেল প্রজেক্টের চিফ অব পার্টি জন ডর, ডেপুটি চিফ অব পার্টি অাবু মোস্তাফা কামাল উদ্দিন, বন সংরক্ষক অাব্দুল লতিফ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, সিএনঅারএস’র নির্বাহি পরিচালক মোখলেসুর রহমান, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, ক্রেল প্রজেক্টের রিজিওনাল কো- অর্ডিনেটর মাজহারুল ইসলাম জাহাঙ্গীর,লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন মানিক প্রমুখ। পরে মার্কিন রাষ্ট্রদূত অাজ বিকেলে শ্রীমঙ্গলের মনিপুরি পাড়ায় যান এবং মনিপুরি তাঁতশিল্প পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code