ওসমানীনগরে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান প্রার্থী সহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, ভাইস-চেয়ারম্যান প্রার্থী আ’লীগ থেকে দিলদার আলী ও ফেরদৌস খান, সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আকামত আলী, জাপা মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবের আহমদ চৌধুরী, স্বতন্ত্র ভাইস-চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার ও হুসনা বেগম।
শুক্রবার দুপুরে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন- বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরী, আওয়ামীলীগের বিদ্রুহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু ও জাপা মনোনীত প্রার্থী শিব্বির আহমদ।
ভাইস চেয়ারম্যান পদে একমাত্র বিএনপি মনোনীত প্রার্থী গয়াছ মিয়ার মনোনয়নপত্র বৈধ হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তা পারভিন ও বিএনপি মনোনীত প্রার্থী মুছলিমা আক্তার চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়।
এসময় সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শওকত আলী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ৬ মার্চ এই উপজেলায় ৬০টি কেন্দ্রে নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed