তারেক রহমানের পরোয়ানার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। শুক্রবার বিকেলে চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্টিত হয়।
আম্বরখানা পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে আওয়ামী সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে তারেক রহমানকে নির্বাচনের অযোগ্য করার হীন উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা হয়রাণী মূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করা হচ্ছে। তিনি বলেন, কোন ষড়যন্ত্র করেই তারেক রহমানকে বাংলার জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবেনা। তিনি অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আব্দুস সহিদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি সিলেট জেলা বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কানাইঘাপ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক নাজিম উদ্দিন, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আব্দুল হান্নান, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, দেওয়ান নিজাম খান, ২২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রাসেদ আহমদ, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জাবেদ আহমদ জীবন, স্বপন আহমদ, মামুন আহমদ, আলতাফ হোসেন টিটু, বাদশা মিয়া, সাহেদ আহমদ, আজিজ খান সজীব, রাসেল আহমদ, ফারুক আহমদ, বাইনুদ্দিন, জাহেদ আহমদ, সুমন জালালী, ফয়ছল আহমদ, মনির হোসেন, জুয়েল মিয়া, আল আমিন, জাহাঙ্গির আহমদ, মোস্তাক আহমদ, আব্দুস সাত্তার, মুন্না, সুমন আহমদ, শেখ শাহ, হৃদয় আহমদ হাবিব, জহুর আহমদ, পাপ্পু আহমদ, রুহেল আহমদ, সবুজ আহমদ, এনাম আহমদ, কদম আলী, ফটিক আহমদ প্রমূখ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed