Main Menu

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে আজ সকাল ৯টায় মেন্দিবাগ মোড় হতে নগরীতে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে মেন্দিবাগস্থ কাস্টমস অফিসের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। মুখ্য আলোচক উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী কমিটির প্রতিনিধি ড.একেএম আব্দুল মোমেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (শুল্ক, রপ্তানি, বন্ড ও আইটি) সদস্য এএফএম শাহরিয়ার মোল্লা, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আযম খান, কর অঞ্চল সিলেটের কমিশনার মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আল মামুন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ।

Share





Related News

Comments are Closed