Main Menu

ঝিনাইদহে নিখোঁজের ৪দিন এক ব্যক্তির লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নিখোঁজের ৪দিন পর ভুট্টা ক্ষেত থেকে শরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গত শুক্রবার সকালে শরিফুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি ভুট্টা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Share





Related News

Comments are Closed