কোকোর মৃত্যু বার্ষিকীতে ছাত্রদলের মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ও সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর নগরীর সোবহানীঘাট মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আসরের নামাজ ও মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আারাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান রাব্বুল আল আমীনের কাছে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদল নেতা হামিদ হোসেন আকাশ, মুহিবুর রহমান লিটন,এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফ উদ্দিন রাজীব,সাধারন সম্পাদক জুবের আহমদ,সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি এস এম ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক জামীনুল ইসলাম জামি,এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন ইমরান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম নাঈম, যুগ্ম সম্পাদক কয়সর আহমদ সাহেদ, সহ সাধারন সম্পাদক আরমান আলী, সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ সাধারন সম্পাদক সৈয়দ মিনহাজ, সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ প্রমূখ।
Related News
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More



Comments are Closed