সিলেট জেলা গার্লস গাইড ক্যাম্পের সমাপনী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চল আয়োজিত তিন দিনব্যাপী জেলা গার্লস গাইড ক্যাম্প সম্পন্ন হয়েছে। সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে শনিবার রাতে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘোষনা করা হয়।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সহধর্মিনী মিতা আবেদীন। পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রুমা রাণী চক্রবর্তীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফেরদৌস কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, গার্ল গাইডস্ এসোসিয়েশনের আঞ্চলিক কমিটির সদস্য সালমা বাছিত, জেলা কমিশনার শাহানা জাফরিন রোজী, বিভাগীয় ট্রেইনার সুফিয়া বেগম, ডিডিএলজি দেবজিৎ সিনহার সহধর্মিনী নমিতা রাণী সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরীর সহধর্মিনী জেসমিন ইসলাম, এডিএম হামিদা আক্তার, সদর উপজেলার ইউএনও শাহানা আক্তার, সহকারি ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের সহধর্মিনী কামরুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সমাজব্যবস্থায় নারীর অধিকার, মর্যাদা, সম্মান বৃদ্ধি পেয়েছে। এখন আর নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই। নারী তার নিজস্ব পরিচয় ফুটিয়ে তুলতে যোগ্যতা ও দক্ষতা অর্জনে সক্ষম হয়েছে। গার্ল গাইডস্ এসোসিয়েশনের মাধ্যমে তারা আরো উন্নত ও গতিশীল ভ‚মিকা পালন করে যাচ্ছে। গার্ল গাইডস্ এসোসিয়েশনের মাধ্যমে সর্বক্ষেত্রে নারীর সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিছু কিছু সময় সমাজিকভাবে নারীকে কিছু বিধিবদ্ধ নিয়মে রাখার পরিপ্র্রেক্ষিতে নারী ও পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়। ফলে নারী হয় ক্ষমতাহীন নির্যাতিত বঞ্চিত। অন্যদিকে পুরুষ হয় ক্ষমতাশালী ও সুবিধাভোগী। তাই নারী সমাজের উন্নয়নে একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলার বিকল্প নেই এবং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গাইড ক্যাম্পে অংশ নেয় দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, মঈনুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, কিশোরীমহন বালিকা উচ্চবিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়, রামকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়, জৈন্তাপুর বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, লতিফা শফি চৌধুরী মহিলা কলেজ, মুক্ত রেঞ্জার ইউনিট। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শতাধিক গাইড এবং রেঞ্জারবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
অনলাইনে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং ট্যাক্স
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিংRead More
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More



Comments are Closed