Main Menu

সুপ্রীম কোর্টে মূর্তি অপসারন করে ক্বোরআন প্রতীকৃতি স্থাপনের দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান বলেছেন সিংহভাগ মুসলমানের দেশে সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে বিশ্ববাসীর কাছে মুসলমানকে নিয়ে উপহাস করেছে এবং সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে মূর্তি স্থাপন করে এদেশের তৌহিদী জনতার হৃদয়ে আঘাত দিয়েছে। তিনি আরো বলেন, সরকারের উচিত খুব শীঘ্র উক্ত মূর্তি অপসারন করে মানবতার মুক্তির দিশারী মহাগ্রন্থ আল ক্বোরআন প্রতীকৃতি সর্বোচ্চ আদালতের সামনে স্থাপন করা। তা না হলে দেশের তৌহিদী জনতার কলিজায় আঘাতের চিহ্ন দূর করার জন্য আন্দোলনের মাধ্যমে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করা হবে।
২১ জানুয়ারী শনিবার রাতে আল ক্বোরআন ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে তিন দিনব্যাপী তাফসীরুল ক্বোরআন মহাসম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বয়ান পেশকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আল ক্বোরআন ফাউন্ডেশন সিলেটের সভাপতি আলহাজ¦ মাওলানা রেজাউল করীম জালালীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতি মাওলানা রশিদ আহমদ ও প্রচার সম্পাদক মাওলানা আরিফুল হক ইদ্রিস এর যৌথ উপস্থাপনায় মহাসম্মেলনে আরো তাফসির পেশ করেন ওলি ইবনে ওলি মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক বরুনা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী, বিশিষ্ট কলামিষ্ট ও সাহিত্যিক শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ আহমদ খান, মাওলানা নজমুদ্দীন কাশেমী, মাওলানা ক্বারী মোজ্জামিল হুসাইন চৌধুরী।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আল ক্বোরআন ফাউন্ডেশন সিলেটের সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা গাজী রহমত উল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা রিয়াজ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম, সদস্য মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা হাফিজ আতিকুর রহমান, মাওলানা আবুল হুসাইন জিরান, মাওলানা কাজী জুনেদ আহমদ, মাওলানা মোস্তফা আহমদ আজাদ, মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, মাওলানা গোলাম রব্বানী, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা জিলাল আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed