Main Menu

সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের পরানদহে খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে শিশু ফাহিম হোসেন (৩) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জাকির হোসেনের ছেলে। জাকির হোসেন সাতক্ষীরা পুলিশ অফিসের কর্মচারি।
শনিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় সকলের অজান্তে পানিতে পড়ে যায় ফাহিম। এরপর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে বিকালে ফাহিমের মরদেহ পুকুরে ভেসে উঠতে দেখে এলাকাবাসী তুলে নিয়ে আসে। শিশু ফাহিমের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share





Related News

Comments are Closed