প্রেমের টানে আমেরিকান নারীর বাংলাদেশে আগমন
ঝিনাইদহ প্রতিনিধি: প্রেমের টানে মার্কিন মুল্লুক ছেড়ে এক আমেরিকান নারী বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জের এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতহুল ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের পঞ্চানন্দ বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাসের প্রেমে পড়ে মার্কিন মেয়ে এলিজাবেথ। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে তদের এই পরিচয় পরবর্তীতে প্রেমে রুপ নেয়। গত ২ জানুয়ারি এলিজাবেথ তার ভালবাসাকে বাস্তবে পাওয়ার জন্যে বাংলাদেশে পাড়ি দেন। অবশেষে গত কয়েকদিন আগে খ্রিষ্টান ধর্ম মতে তাদের বিয়ে হয়। এখন তারা সংসার করছে, সুখেই কাটছে তাদের বৈবাহিক জীবন। এলিজাবেথ জানিয়েছে তার ভালবাসার মানুষ কে পেয়ে সে খুব খুশি।
অন্যদিকে মিঠুন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় জানান, মার্কিন নাগরিক এলিজাবেথ আমার ভালবাসার দাম দিয়ে বাংলাদেশের মত একটি রাষ্ট্র্ এসেছে সেইজন্য আমি গর্বিত। তাছাড়া সে আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতে না পারলে হতাশ হয়ে পড়তো। এলিজাবেথের পরিবারের লোকজনের অমতে তিনি চাকুরি করে টাকা রোজগার করে বাংলাদেশে চলে এসেছে।
এ ব্যাপারে রাখাল গাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম জানান, মার্কিন মেয়ে এলিজাবেথের সাথে রাখালগাছি গ্রামের ছেলে মিঠুন বিশ্বাসের বিয়ে হয়েছে। বাস্তবে আমি ঘটনাস্থল পরিদর্শন করে খুশি হয়েছি। প্রতিদিন নববধুকে দেখতে এলাকার লোকজন ভীড় জমাচ্ছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed