ল’ স্টুডেন্ট এসোসিয়েশন, সিলেট-এর আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ল’ স্টুডেন্টস্ এসোসিয়েশন, সিলেট নামক একটি অরাজনৈতিক সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ২০ জানুয়ারী শুক্রবার বিকাল ৪টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সুজন তালুকদারের সভাপতিত্বে ও আহমেদ মারুফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ল’ কলেজের সহকারী অধ্যাপক এডভোকেট সুয়েব আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সায়েন্স কলেজের অধ্যক্ষ মোঃ নৌশাদ আলী সবুজ, জনতা ব্যাংক বিশ্বনাথ শাখার পরিচালক মাধব রামপাল।
সভায় উপস্থিত সিলেট ল’ কলেজ সহ সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মতামতের ভিত্তিতে সুজন তালুকদারকে সভাপতি এবং আহমেদ মারুফকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি রাজীব পাল, ফয়সল আহমদ, সাহেদ আহমদ, এনামূল হক, রাজিব চক্রবর্তী, নুরুল আমিন, মোঃ খলিলুর রহামন, নিলু চন্দ্র দাস, ছায়াদ মিয়া ইমন, আবুল ফাত্তাহ, মোঃ তুষার, মোঃ মাহমুদ আহমদ চৌধুরী, মোঃ আলতাফ হোসেন, মোঃ লোকমান হোসেন শিকদার ও মোঃ মকসুদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান, বিষ্ণুপদ চৌধুরী, কামরুজ্জামান তালুকদার, রঞ্জু চন্দ, শাহরিয়ার আহমদ, লায়েস আহমদ ও মোঃ মোতাহের মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল রাহাত জাবেদ, রাসেল আহমেদ দীপু মিয়া, নন্দীপন তালুকদার, সাব্বির আহমদ, তুষার কান্তি কাপালী ও শামছুন্নাহার পারুল, অর্থ সম্পাদক সায়েফ আহমদ ও নিবারন কর, প্রচার সম্পাদক আব্দুর রহমান লিমন, দপ্তর সম্পাদক আহাদ আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজালাল সুমন, আইন বিষয়ক সম্পাদক টিটু পুরকায়স্থ, ক্রীড়া সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মহিলা সম্পাদিকা সাকেরা আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক লিটন পাল, ধর্ম বিষয়ক সম্পাদক মারুফ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ দুলাল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছাঃ সুমনা হুদা, সদস্য রনি তালুকদার, রাজিব ঘোষ, মোঃ লিটন আহমেদ সরদার, রুমি বেগম, এনামূল হক, কুলসুমা আক্তার (মিলি), মোহন দাস, শাহেদ আহমদ, শামীমা সুলতানা, নিশাদ, আব্দুল মোমিন।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এবং আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে প্রত্যয় ব্যক্ত করেন।
Related News
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More



Comments are Closed