গরীব মানসিক রোগীদের ফ্রি চিকিৎসা দেবে ক্যাপ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের চার জেলাসহ ৭ জেলার গরীব মানসিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে যুক্তরাজ্য প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিউনিটি এগেইনস্ট পোবার্টি ফাউন্ডেশন-ক্যাপ’। প্রয়োজনে বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে রোগীদের চিকিৎসা দেবে সংগঠনটি।
বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর বাগবাড়ীতে ক্যাপ’র হেলথ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
হেলথ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে এম আব্দুল মোমেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ৬৫টি রিকশা, ১১০টি সেলাই মেশিন, ৯১টি টিউবওয়েল ও ৬৫টি স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। ২৯ জন অসহায়ের বাড়িও নির্মাণ করে দেয় সংগঠনটি।
ক্যাপের কান্ট্রি ডাইরেক্টর আব্দুস সহিদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যামডেন সিটি মেয়র নাদিয়া শাহ, ক্যামডেন সিটি কাউন্সিলর সারাহ হায়উড, সীমান্তিকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আহমদ আল কবির, অনুষ্ঠানে ক্যাপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল নূর ও মহিলা গ্রæপের প্রধান পলি ইসলাম, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক।
প্রধান অতিথির বক্তব্যে ড. একে এম আব্দুল মোমেন বলেন, প্রবাসীদের অর্থায়নে ক্যাপ ফাউন্ডেশন বাংলাদেশের হতদরিদ্র মানুষের কল্যাণে যেসব কাজ করছে তা প্রশংসনীয়। এধরনের সংগঠনের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত বলে তিনি উল্লেখ করেন।
উদ্যোক্তারা জানান, বাংলাদেশের প্রায় ১২ ভাগ মানুষ বিভিন্ন মানসিক রোগে ভূগছেন। তাদের স্বাস্থ্য সেবা দেওয়ায় লক্ষ্যে বাংলাদেশে এই কার্যক্রম শুরু করেছে ক্যাপ ফাউন্ডেশন। সিলেট থেকে এই কার্যক্রম শুরু হলে পর্যায়ক্রমে পুরো দেশে এই কার্যক্রম পরিচালনার কথা জানান উদ্যোক্তারা।
Related News
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৬৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়েRead More
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৯৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed