১০দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ কিশোরীর
সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: দশ দিনেও খোজ মিলেনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের আকলিমা খাতুন (১৫) নামে এক কিশোরীর। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে আদিতমারী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সারপুকুর ইউনিয়নের মসুর দৌলজোর গ্রামের মৃত মোতাহার হোসেনের মেয়ে আকলিমা খাতুন স্থানীয় মধুপুর দাখিল মাদরাসার ৮ম শ্রেনীর ছাত্রী। বিগত জেএসসি পরীক্ষায় অকৃতকার্জ হওয়ায় অভিমান করে গত ৪ জানুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়।
পারিবারিক ভাবে বিভিন্ন স্থানে খোজা খুজি করে ব্যর্থ হয়ে অবশেষে কিশোরীর মা জরিনা বেগম বাদি হয়ে ৮ জানুয়ারি আদিতমারী থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার জিডি নং ৩১৬। নিখোজের ১০ দিন অতিবাহিত হলেও কোন খোজ মেলেনি কিশোরী আকলিমা খাতুনের।
সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রধান জানান, অনেক খোজা খুজি করেও মেয়েটির কোন খোজ পাওয়া যায়নি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে এবং নিয়মানুযায়ী জিডির তথ্য বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
Manual1 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More



Comments are Closed