Main Menu

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ওই উপজেলার কুজিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রুহিয়া থানার ওসি মো. শাহরিয়ার জানান।

নিহত সুনিল দাস (৩৫) আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের প্রয়াত ডাডুয়া দাসের ছেলে।

ওসি শাহরিয়ার বলেন, বেলা ৩টার দিকে কুজিশহরে রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় দিনাজপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে রেলওয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed