ভুমিকম্প আতঙ্কে সিলেটে শাবি ছাত্রসহ আহত ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভুমিকম্প আতঙ্কে তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে সিলেটে শাবি ছাত্রসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তারা হলেন- শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ইফতেখার আহমদ রবিন (২২), নগরীর বন্দরবাজার এলাকার হোটেল শ্রমিক সাব্বির আহমদ (১৫) ও আরিফ আহমদ (১৩)।
জানা যায়- শাবি ছাত্র রবিন ভূমিকম্পের সময় ক্লাসে ছিলেন। হঠাৎ ভুমিকম্প টের পেয়ে জানালা দিয়ে লাফ দিয়ে গাছে ধরত চান তিনি। এসময় মাটিতে পড়ে আহত হন তিনি। রবিন বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত সাব্বির ও আরিফ প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed